পিঁড়িতে বসতে যাচ্ছেন তামান্না
বলিউডে বেশির ভাগ তারকারাই প্রেমের সম্পর্কের শুরুতে লুকোচুরি করেন। প্রকাশ্যেই আনতে চান না কেউ। তবে এ ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম বলিউডের জনপ্রিয় দুই তারকা তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক নেই এই প্রেমিক যুগলের। এবার জানা গেল, শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করছেন তামান্ন-বিজয়। দুজনের পরিবারের তরফ থেকেও বিয়ের চাপ দেওয়া হচ্ছে।